শিরোনাম
◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের সাবেক প্রধান কোচ ও অধিনায়ক মিসবাহ-উল-হকের নতুন ঠিকানা এবার নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। আসন্ন মৌসুমে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় মিসবাহর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে এনপিএলের প্রথম দুই আসরে দলটির কোচ ছিলেন জগৎ তামাতা। এবার তার স্থলাভিষিক্ত হলেন পাকিস্তানের অভিজ্ঞ এই সাবেক ক্রিকেটার। -- ডেইলি ক্রিকেট

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিসবাহ। নেপালে ক্রিকেটের প্রতি সমর্থকদের ভালোবাসার কথা শুনেছেন জানিয়ে তিনি বলেন, ‘আসন্ন মৌসুমে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত। নেপালে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা সম্পর্কে অনেক শুনেছি। সেই পরিবেশের অংশ হতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মিসবাহ। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট মিলিয়ে করেছেন ১১,১৩২ রান। ২০১৭ সালের মে মাসে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন মিসবাহ। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। ২০২৬ সালে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেন তিনি। তার কোচিংয়ে ২০২৬-এর শিরোপা জিতেছে পেশোয়ার।

মিজবাহর অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চায় সুধুরপশ্চিম রয়্যালস। এনপিএলের আগের দুই আসরেই লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল দলটি। দুইবারই ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা। এবার মিসবাহর অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এনপিএলের তৃতীয় আসর।

  • সর্বশেষ