শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড়, যার হয়েছিল ফাঁসি

ক্রিকেট মাঠে বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের পরীক্ষা নিয়েছিলেন তিনি। কিন্তু মাঠের বাইরের এক মর্মান্তিক ঘটনা তাকে ঠেলে দেয় ইতিহাসের অন্ধকার অধ্যায়ে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার লেসলি হিলটন টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত ঝুলতে হয় ফাঁসিতে।

১৯৩৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন জ্যামাইকান এই পেসার। ৬ টেস্টে তার শিকার ছিল ১৬ উইকেট। ক্রিকেটজীবনের পর ১৯৪২ সালে লুরলাইন রোজকে বিয়ে করেন হিলটন। তাদের ঘরে ১৯৪৭ সালে জন্ম নেয় এক পুত্রসন্তান।

বছর কয়েক পর ফ্যাশন নিয়ে পড়াশোনার জন্য নিউইয়র্কে যান লুরলাইন। সেখানে রয় ফ্রান্সিস নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে তার মুখোমুখি হন হিলটন। একপর্যায়ে স্ত্রীও সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর ক্ষুব্ধ হিলটন তাকে সাতটি গুলি করেন।

আদালতে আত্মপক্ষ সমর্থনে যুক্তি দেখিয়েছিলেন হিলটন। তবে সেই যুক্তি গ্রহণ করা হয়নি। স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে আপিল এবং প্রাণভিক্ষার আবেদনও ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ১৯৫৫ সালে ফাঁসিতে ঝোলানো হয় লেসলি হিলটনকে। 

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ