শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড সফরের টানে ঢাকায় সাফে অংশগ্রহণ অনিশ্চিত ভারতের

স্পোর্টস ডেস্ক : ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, একই সময়ে নিউ জিল্যান্ড সফরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। দুই সূচির সংঘাতে সাফে ভারতের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমান চ্যাম্পিয়নদের শেষ পর্যন্ত ঢাকায় দেখা যাবে কি না, তা নির্ভর করছে ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সিদ্ধান্তের ওপর।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। নয়বারের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। সূচি অনুযায়ী, ৫ নভেম্বর মালদ্বীপ এবং ১১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের।

কিন্তু ১২ ও ১৫ নভেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। দুই দেশের ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ম্যাচ দুটিকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় ফুটবল মহল। ফলে সাফে সিনিয়র দল পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

বিকল্প হিসেবে সাফে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিষয়টি বিবেচনায় থাকলেও সেই পরিকল্পনাও সহজ নয়। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হবে ৯ নভেম্বর। তার আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ফলে সাফের শুরুর ম্যাচগুলোতে প্রয়োজনীয় ফুটবলারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চলমান ভারতীয় সুপার লিগের ব্যস্ততার মধ্যে ক্লাবগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়তে কতটা রাজি হবে, সেটিও বড় প্রশ্ন।

Advertisement

অনূর্ধ্ব-২৩ দল খেলানোর অনুমতি নিয়েও সংশয় রয়েছে। সাফের ফলাফল ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলায় প্রতিযোগিতাটিতে কোন দল পাঠানো যাবে, সে বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। ফলে সিনিয়র দলের বিকল্প হিসেবে তরুণদের খেলানোর পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখেই সাফের সূচি সেপ্টেম্বর থেকে নভেম্বরে সরানো হয়েছিল। অথচ একই সময়ে নিউ জিল্যান্ড সফরের সূচি তৈরি হওয়ায় নতুন করে জটিলতা দেখা দিয়েছে। এর আগে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচির সঙ্গে সংঘাতের কারণে ফিফা আসিয়ান কাপে অংশ নেয়নি ভারত। এবারও আন্তর্জাতিক ম্যাচের গুরুত্ব আঞ্চলিক প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণকে অনিশ্চিত করে তুলেছে।

ভারতের পাশাপাশি নেপালের অংশগ্রহণ নিয়েও সংশয় রয়েছে। ফিফার নির্বাসনের কারণে নেপালের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দলের অনুপস্থিতি সাফের প্রতিযোগিতামূলক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। তবে ভারত শেষ পর্যন্ত ঢাকায় খেলবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি এআইএফএফ।

  • সর্বশেষ