শিরোনাম
◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে

গ্রেপ্তার সাজিবুল দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। এর আগে এক পুলিশ উপপরিদর্শককে (এসআই) হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাজিবুল। ওই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন তিনি।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িত সন্দেহে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত একটার দিকে দুর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসআই শফিকুল ইসলাম হত্যা মামলায় গত বছরের ৯ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে বের হন সাজিবুল। সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তারের পর তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে কারা এ হত্যাকাণ্ডে জড়িত, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করা হচ্ছে না। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে কুখ্যাত এক আসামি জড়িত রয়েছেন বলে তাঁদের ধারণা। এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Advertisement

গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরে শ্বশুরবাড়ির কাছের একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান। ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাঁকে ছয়টি গুলি করা হয়েছিল। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

সীমান্তে চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখি করতেন লুৎফুজ্জামান। গত বছরের ৩০ নভেম্বর নেত্রকোনার তৎকালীন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ওই সভার একটি ভিডিও গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আলিফকে বলতে শোনা যায়, অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি করায় তিনি হুমকির মুখে রয়েছেন। অস্ত্র নিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে—এমন তথ্য পাওয়ার কথাও পুলিশ সুপারকে জানিয়েছিলেন তিনি। একপর্যায়ে আলিফ বলেন, ‘আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, এই আসামিদের যদি না ধরা হয়, তাহলে হয় তাদের থেকে আমাকে বড় সন্ত্রাসী হতে হবে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে।’

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানিয়েছেন, আলিফ হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাঁর ওপর আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।