শিরোনাম
◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নর ভরুয়া গ্রামের বাসিন্দা মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, আবদুল করিমের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পর তাঁর মেয়ের স্বামী, একই গ্রামের মো. হিরা মিয়া (৪৮) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। প্রতিবেশীরাও এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

  • সর্বশেষ