শিরোনাম
◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুলিবিদ্ধসহ আহত ৭

কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণনগর ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী শিহাব এলাকায় বিভিন্নজনের সঙ্গে পরকীয়ায় জড়িত বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণচেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন শিহাব। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে এলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালান।

Advertisement

এসময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ সাতজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ