শিরোনাম
◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৩০০ বস্তা সার জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অবৈধভাবে পাচারকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট রুট ব্যবহার করে ভোলা ও বরিশালে অবৈধভাবে বিএডিসি’র সার পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত লোহার ট্রলার ভর্তি ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। পাচারকারী চক্রের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, সার পাচার রোধে কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ পাচার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ