শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

হাবিবুর রহমান, (পূর্বধলা) নেত্রকোনাঃ নেত্রকোনার কলমাকান্দায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই কন্যা সন্তান। তবে সংসার জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই কলহ লেগে থাকত।

একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। ২০২১ সালের ১৫ মে স্বামী রুক্কু মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনার আশায় শ্বশুরবাড়ি কৈলাটি গ্রামে যান। সেদিন গভীর রাতে স্ত্রী রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন।

এ ঘটনায় নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

পিপি আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে। বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ