শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে প্রবাসিকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা দাবি; আটকে গেল ফ্লাইট 

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মারধর করে ও হামলার ফলে ভুক্তভোগী প্রবাসীর বিদেশগামী ফ্লাইট বাতিল হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের ওমেলা বেগমের চায়ের দোকানের সামনে রাস্তায় তার পথরোধ করে মোঃ নাঈম মিয়া (২৮), মোঃ রেজাউল মিয়া (৪৮) ও মোঃ আল আমিন (৩৮)সহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা সহযোগী। তারা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ফয়সাল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ফয়সাল মিয়াকে এলোপাতাড়ি মারধর করে আহত করে একটি কক্ষে তাকে আটকে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তার মা শিউলী বেগমও আহত হন। এ সময় হামলাকারীরা ফয়সাল মিয়ার কাছে থাকা নগদ ১ লাখ টাকা নেন।

Advertisement

মারধরের কারণে তার মালয়শিয়াগামী ফ্লাইট বাতিল হয়ে যায় এবং বর্তমানে তার প্রবাসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা.শিউলী বেগম (৫৩) দাউদকান্দি মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার ছেলে মো. ফয়সাল মিয়া (৩৮) দীর্ঘ প্রায় ২১ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। দেশে ফেরার পর থেকেই এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী তার ছেলের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান," সোমবার দুপুরে ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ