শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার কিশোরগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান খান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন  শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের জানান, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, যারা জুলাই-আগস্টে আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েই সেই অবস্থান স্পষ্ট করবে। 

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নেও সরকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করবে।

Advertisement

গণভোট পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ তারিখে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন প্রকাশ পাবে। এরপর স্থানীয় পর্যায় থেকে পছন্দমতো প্রার্থীরা নির্বাচিত হয়ে সংসদ নির্বাচনে অংশ নেবেন।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। তারা ইতিহাস রচনা করেছে। নির্বাচনী প্রচারণার আর মাত্র দুই দিন বাকি। এরপর সারাদেশ গণভোট, জুলাই সনদ, গণঅভ্যুত্থানের পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়িয়ে যাবে।

ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যরাও পলাতক অবস্থায় রয়েছে। তিনি কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,  উপ-পরিচালক স্থানীয় সরকার কিশোরগঞ্জ জেবুন নাহার শাম্মী, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম মারুফ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ জুলাইযোদ্ধা ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

পরে উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

এছাড়াও তিনি জেলায় কর্মরত এনজিও প্রতিনিধিদের ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত সভায় অংশ নেন। এছাড়াও উপদেষ্টা আদিলুর রহমান খান কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ