শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্কুলব্যাগ থেকে বোম সাদৃশ্য বস্তু উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলীপুর ব্রীজ এলাকায় একটি স্কুলব্যাগের মধ্যে থেকে বোমা-ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। পরে বালির বস্তা এবং বিশেষ প্রক্রিয়ায় সেটি নিষ্ক্রিয় করণের কাজ করা হয়। 

শনিবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আলীপুর ব্রীজের দক্ষিণ পাশের একটি বস্তি থেকে একটি স্কুল ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোমা, ককটেল না-কি অন্যকিছু তা যাচাই করতে সেনাবাহিনী কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, 'একটি স্কুল ব্যাগ থেকে তার পেঁচানো একটিমাত্র বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তবে, এটি বোমা না-কি অন্য কিছু তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর বলতে পারবো।'

  • সর্বশেষ