শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনতে চলেছে ফিফা? উত্তরটা ‘হ্যাঁ’ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। যা খবর, তাতে প্রত্যেক ফুটবলারের জন্য থ্রি-ডি ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা। যা এআই-ভিত্তিক। 

কিন্তু কেন এমন প্রযুক্তি চালু করতে চলেছে ফিফা? তাদের ধারণা, আধা স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে আরও সঠিকভাবে কাজ করবে অফসাইড প্রযুক্তি। এবারের বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। সেখানে ২৬ জন করে প্লেয়ার। অর্থাৎ সব মিলিয়ে ১,২৪৮ জন। প্রত্যেকেরই ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। ------- সংবাদপ্রতি‌দিন

ফিফার জানিয়েছে, ফুটবলারদের শরীরে নিখুঁত মাপ নিয়ে এই ডিজিটাল স্ক্যান তৈরি হবে। এতে দ্রুত নাড়াচাড়া ধরা পড়বে। সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লেকে আরও নিখুঁত করে তোলাই এর লক্ষ্য। 

সম্প্রতি লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে বক্তব্য রেখেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই তিনি এই উদ্যোগের কথা ঘোষণা করেন।

advertisement

কীভাবে ফুটবলারদের ছবি তোলা হবে? প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে একটা বিশেষ চেয়ার। স্ক্যান করার সময় সেখানে বসতে হবে। মাত্র এক সেকেন্ডের মধ্যে স্ক্যানের কাজ শেষ করতে হবে। একবারই হবে এই স্ক্যান। 

জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ফটোশুটের সময়েই সম্পন্ন হবে এই কাজ। এই স্ক্যানের ফলে দ্রুত মুভমেন্ট তো বটেই, বাধাগ্রস্ত অবস্থাতেও নির্ভুলভাবে তাঁদের গতিবিধি ধরা পড়বে। উল্লেখ্য, এমন প্রযুক্তি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যবহৃত হয়েছে। 

এক মাস আগে ফ্ল্যামেঙ্গো এবং পিরামিডস এফসি’র ফুটবলারদের বিশেষ এই পদ্ধতিতে স্ক্যান করা হয়েছিল।

  • সর্বশেষ