শিরোনাম
◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০২:১২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামে এক যুবক তার বান্ধবী নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নেয়। তবে অনিকের বাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠী বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পালিয়ে যাওয়ায় এ ঘটনায় অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: কালবেলা

 

  • সর্বশেষ