শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে আবেগী মুহূর্ত: ননস্ট্রাইকে নবী, স্ট্রাইকে ঝড় তুললেন ছেলে ইসাখিল

স্বপ্ন দেখেন একদিন আফগানিস্তানের হয়ে ছেলের সঙ্গে একই দলে খেলবেন মোহাম্মদ নবী। সেই স্বপ্ন পূরণের আগে আজ সিলেটে ঠিকই ছেলে হাসান ইসাখিলের সঙ্গে একই দলে খেললেন নবী। আগে অবশ্য আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট একে-অপরের প্রতিপক্ষ হয়ে বেশ কটি ম্যাচ খেলেছেন দুজনে।

শুধু ইসাখিলের সঙ্গে ব্যাটিংই করলেন না, ছেলের বিধ্বংসী এক ব্যাটিংও দেখলেন নবী।

বিপিএলের অভিষেক ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ৯২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইসাখিল। সুযোগ ছিল সেঞ্চুরি করার। তিন অংক স্পর্শ করার জন্য বলও হাতে ছিল তার। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে বড় শট হাঁকাতে গিয়ে থামলেন তিনি।

১৫৩.৩৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে।
ওপেনিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে ১০১ রানে দুর্দান্ত জুটি গড়েন ইসাখিল। ১৯২.০০ স্ট্রাইকরেটে ব্যক্তিগত ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য। ৭ চার ও ১ ছক্কা হাঁকানো বাঁহাতি ব্যাটার আউট হতেই দ্রুত আরো ২ ‍উইকেট হারায় নোয়াখালী।


এরপরেই সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের মঞ্চে বাবা-ছেলের জুটি দেখল ক্রিকেট বিশ্ব। চার-ছক্কা হাঁকিয়ে বাবা নবীকে নিখাঁদ বিনোদনও দিলেন ইসাখিল। ননস্ট্রাইক প্রান্তে বাবাকে রেখে চার-ছক্কার ফুলঝুরি সাজালেন ১৯ বছর বয়সী ব্যাটার। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৩০ বলে ৫৩ রানের জুটিও গড়লেন।তাতে বাবা নবীর অবদান ১৩ বলে ১৭। বিপরীতে আফগানিস্তান কিংবদন্তির বড় ছেলে করলেন ১৭ বলে ৩৪ রান।

এর আগে বাবার কাছ থেকেই অভিষেক ক্যাপ নেন ইসাখিল। ফিফটির সময় ড্রেসিংরুম থেকে হাততালি দিয়ে ছেলে অভিনন্দনও জানান নবী। 

তবে বাবা আউট হতেই ইসাখিলও ফিরলেন দ্রুত। তাতে স্বপ্নের তিন অংক স্পর্শ করা হলো না তার। স্বীকৃত টি-টোয়েন্টির আগের সেরা ইনিংসকে অবশ্য ঠিকই পেছনে ফেললেন তিনি। আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান। তার ঝোড়ো ইনিংসে ভর করেই ঢাকা ক্যাপিটালসকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী। প্রতিপক্ষের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়