শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ২টি বিদেশী পিস্তল গুলি ম্যাগজিন সহ যুবক আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ২টি পিস্তল ৬ রাউন্ড গুলি সহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা ।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সাকিবের নিজ বাড়িতে এসব অবৈধ ভারতীয় অস্ত্র সহ তাকে আটক করা হয়।

আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে। শাকিবের প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্ডে চাকুরী করে। গত শুত্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ সকালে র‌্যাবের অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নীচে থেকে ২ টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করে। 

যশোর র‌্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকিী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র,গুলিসহ আটক করা হয়েছে। পরবর্তীতে মামলা দায়ের করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, র‌্যাব সদস্যরা একজনকে ২ টি পিস্তল ৪ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ আটক করে থানায় সোপর্দ করেছে।

তথ্য বলছে, জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারে বেনাপোল রুটে ভারত থেকে আসছে আগ্নেয়াস্ত্র।
এর আগে গত বছরের ৯ আগস্ট যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে বিজিবি। ৩০ নভেম্বর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকা থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।  

এছাড়া ২৯ মে যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়