শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর গ্রামীণ জনপদে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং তাদের শারীরিক-মানসিক বিকাশে উৎসাহিত করতে আয়োজিত ‘২০ ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আতাশপুর গ্রামে আতাশপুর উইনার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকাজুড়ে নানা বয়সী মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন মানিকের সভাপতিত্বে এবং নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য সালেহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী শামসুদ্দোহা মিঠু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বিগত স্বৈরাচারী শাসনের আমলে গ্রামে তো দূরের কথা, জেলা শহরেও এ ধরনের খেলাধুলার আয়োজন করা সম্ভব হয়নি। বর্তমানে গ্রাম বাংলায় খেলাধুলার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু শহীদ ভুলু স্টেডিয়াম ফিফার কাছে ২৫ বছরের জন্য লিজ দেওয়া থাকায় ক্রিকেটের চর্চা ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জেলা সদরে একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।

Advertisement

জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক-মানসিক উন্নয়ন এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে।

এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। ফাইনালে শিবপুর লায়ন স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে মাইজদী Sector স্টার চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে আয়োজক সালেহ উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে পাঁচ শতাধিক দর্শনার্থী, অতিথি ও দলীয় নেতাকর্মীদের জন্য আয়োজন করা হয় নৈশভোজের।

  • সর্বশেষ