শিরোনাম
◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্ত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবেন না।

গত বছরের ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগী অধ্যাপক সাদিকুল সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে একটা আইডি থেকে পোস্ট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়।

এরপর ২৪ সেপ্টেম্বর ৫৩৩নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তার শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন একই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

  • সর্বশেষ