শিরোনাম
◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক সংস্কারের নামে হরিলুট: প্রতিবাদে ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এসময় তারা দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি করেন ভুক্তভোগী এলাকাবাসী।

‎এদিকে অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনী গামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরীসেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।

সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।

Advertisement

‎আবার কেউ কেউ বলছেন, সংশ্লিষ্টদের দুর্নীতির লাগাম ধরতে এমন আন্দোলন করা উচিত। এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।

স্থানীয়রা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।

  • সর্বশেষ