শিরোনাম
◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ: দুবাই ফেরত যাত্রী থেকে সিগারেট-মোবাইল উদ্ধার

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট, প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোনসহ আনুমানিক ৪ লাখ টাকার মালপত্র জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আজ শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ১৪৮-এ আসা মো. মোহাম্মদ গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে শুল্কায়ন ছাড়কালে এসব পণ্য পাওয়া যায়। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ওই বিমানযাত্রীর কাছ থেকে ৫ কার্টন সিগারেট, ১২টি বিউটি ক্রিম, ৬টি মোবাইলসহ ১টি ল্যাপটপ পাওয়া যায়। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় এসব মালপত্র জব্দ করা হয়। পরে বিমানবন্দর কাস্টমসের কাছে এসব মালপত্র হস্তান্তর করা হয়।

ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে পরে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ