শিরোনাম
◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক  ◈ লিভারপু‌লের দাপু‌টে জয় ◈ ৯ মিনিটের ঝড়ে বার্সেলোনার বড় জয় ◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৫:৫১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৫)  নামে এক যুবক নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের  দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত মো. সাজ্জাদ (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলার চেষ্টা করেন। এসময় বোরহান ও তার পক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষের শুরু হয়।

Advertisement

এমদাদুল হক বাদশা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বিভিন্ন অভিযোগে মাস কয়েক আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে। এ ছাড়াও গুলিবিদ্ধ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।

নিহত সাজ্জাদের বড় ভাই ইমরান বলেন, রাত ২টার দিকে আমার মার মোবাইলে একজন ফোন করে হাসপাতালে যেতে বলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাজ্জাদকে মৃত দেখতে পাই। আমি রাতে বাসায় ছিলাম না, সাজ্জাদ কখন বের হয়েছে সেটা আমার মা জানেন। আমার মা খুব অসুস্থ। তার সাথে এখন কথা বলার অবস্থা নেই।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে। সংঘর্ষে এক জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি।

  • সর্বশেষ