শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জনবসতি ঘেঁষে চালকল স্থাপন, মারাত্মক দূষণ হচ্ছে পরিবেশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জনবসতি ঘেঁষে গড়ে ওঠা একটি চালকলের (অটো রাইস মিল) বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। চালকলের শব্দসহ ধোঁয়া ও বর্জ্যে বেশকিছু বাড়ির পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। এতে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এব্যাপারে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে শুভ মন্ডল নামে এক ভুক্তভোগী পরিত্রাণ চেয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কুসুমদী কালি মন্দিরের পাশে প্রায় পাঁচ বছর পূর্বে স্থানীয় বিপ্লব কুন্ডু পলাশ নামে এক ব্যক্তি শ্যামা রাইচ মিল নামে একটি অটো চালকল স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। চালকলের পাশে বসবাসরত পরিবারের অভিযোগ, শুরু থেকেই এ চালকলের কালো ধোঁয়া, কুড়া, ছাই, ধূলা, দূষিত পানি ও বর্জ্যে আশপাশের এলাকার ঘরবাড়ি গাছপালা আবাদি জমির ফসলসহ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।

চালকলের নির্গত দূষিত পানি, ছাই, ধুলা উড়ে এসে ঘরবাড়ির অবস্থা বিশ্রী হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। চালকলের আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘরবাড়িতে টিকে থাকাটা দায় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। 

Advertisement

সরেজমিনে গিয়ে দেখা যায়, চালকলটির চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। চালকলের ভেতরে ঢুকতেই দেখা গেল, শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই। তাদের মুখমণ্ডলে কালো ছাইয়ের আস্তর পড়ে আছে। চালকলটিতে নেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা। তাই চালকলের সব বর্জ্য ফেলা হচ্ছে পাশেই একটি পুকুরে। চুল্লি দিয়ে ধোঁয়ার সঙ্গে তুষের ছাই চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে পড়ছে।

এসময় চালকলের পাশেই বসবাসরত জনেক মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, 'মিলের কাছাকাছি পাঁচ মিনিট দাঁড়ানো যায় না। ছাই উড়তে থাকে পুরো এলাকায়। গাছপালার পাতা কালো হয়ে গেছে। গাছে নতুন করে কোনো ফল ধরে না। এলাকায় শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। এসব মিল এভাবে চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়াবে।'

শীমলা বিশ্বাস নামে অপর এক ব্যক্তি বলেন, 'ছাই উড়ে অস্থির একটা অবস্থার মধ্যে আছি আমরা। রাতদিন শব্দের সমস্যা তো আছেই। ধূলাবালিতে কানা হয়ে যায় সব। পাঁচ বছর ধরে এই নরক যন্ত্রণায় আছি আমরা।’

মিল চালালে ‘কিছু ক্ষতি হবে’ মন্তব্য করে শ্যামা রাইচ মিলের মালিক বিপ্লব কুন্ডু পলাশ বলেন, 'অটো রাইস মিল চালালে কিছু ক্ষতি হবে, আবার উপকারও হবে। এখানে সব নিয়ম মেনেই মিলটি করা হয়েছে। সবকিছুর অনুমোদন আছে আমাদের।'

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, 'বিষয়টি তদন্ত করে দেখা হবে৷ নির্দেশনা না মেনে চালকল পরিচালনা করা হলে নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ