শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের একটি খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।

এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামের রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করে পুলিশ।

এ অভিযানে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. মাসুম আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. রবিউল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি ওয়ারেন্ট প্রত্যাহারের আদেশও (রিকল) পাওয়া গেছে। অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ