শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে জমি বিরোধে গর্ভবতী নারীকে পিটিয়ে গর্ভপাত, তদন্তে পুলিশ

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রুবিয়া বেগম (৪৭) নামে এক গর্ভবতী নারীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভপাত হয়েছে বলে দাবি করেছেন স্বামী। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছেন।
‎
‎ভুক্তভোগীর স্বামী আজিবর রহমান জানান, গত ৩০ আগস্ট এ ঘটনায় তিনি আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, সেদিন সকালে আসামিরা প্রথমে তার স্ত্রী রুবিয়া বেগম ও ৮৫ বছর বয়সী মাতা আম্বিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আব্দুস সাত্তার (৬০) তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। স্ত্রী রুবিয়া বেগম মাকে রক্ষা করতে গেলে জসিম উদ্দিন (২৫) লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে দলবেঁধে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।
‎
‎অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও হামলাকারীরা তার তলপেটে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
‎
‎ভুক্তভোগীর স্বামী বলেন, “জমি নিয়ে আগেও বিরোধ ছিল। কিন্তু এভাবে দলবেঁধে আমার গর্ভবতী স্ত্রীকে আক্রমণ করবে তা কল্পনাও করিনি। আমার স্ত্রীর জীবন এখনও ঝুঁকিতে আছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
‎
‎অসুস্থ রুবিয়া বেগমও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে প্রধান আসামি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎
‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।

  • সর্বশেষ