শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর: খায়রুল কবির খোকন 

সানজিদা রুমা, নরসিংদী  : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচন সঠিক সমায়েই হবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না। 

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য জামায়াত, এনসিপি, চরমোনাই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পিআর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত এবং এই দেশের সকল রাজনৈতিক দলও প্রস্তুত। কেবল মাত্র দু’একটি দল ছাড়া। এই নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

তিনি আরো বলেন, এদেশের মানুষ যেমন শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভালো বাসেন, সেই ভালবাসা থেকেই আগামী দিনে ধানের শীষের বিজয় হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকাতে পারবে না। বিএনপি কোনো সংঘাত এবং প্রতিহিংসার রাজনীতি করে না। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, এম এ জলিল, হারুন অর রশিদ ও গোলাম কবির কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ। 

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নরসিংদী শহরের শিক্ষাচত্বরে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ