শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের বিয়ের সাত মাস পর স্ত্রীর পরকীয়া দেখে স্বামীর আত্মহত্যা!

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ইউনিয়নের মিরপুর গ্রামে স্ত্রীর পরকীয়ার অভিযোগে মানসিক চাপে পড়ে হামিদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। সোমবার সকালে মীরপুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হামিদ ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত মাস আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অমতে কুমিল্লা কোতোয়ালি থানার সাতরা চম্পকনগর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার মেয়ে রেজিয়া সুলতানা মুসকানকে বিয়ে করেন হামিদ। পরে ছেলের পরিবার বিয়েটি মেনে নেয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

নিহতের মা শেফালী বেগম জানান, প্রথম দিকে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু গত কয়েক মাস ধরে আমার ছেলের স্ত্রী অন্য ছেলেদের সঙ্গে মেলামেশায় জড়িয়ে পড়ে। আমার ছেলে তার স্ত্রীর বিভিন্ন ছেলের সঙ্গে ছবি ও ঘনিষ্ঠতার প্রমাণ পায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেষমেশ পাঁচ দিন আগে মুসকান অভিমান করে নানার বাড়িতে চলে যায়।

তিনি আরও জানান, দুদিন আগে হামিদ স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে সেখানকার কয়েকজন যুবক তাকে মারধর করে। এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার সকালে ঘরে গিয়ে দেখি, আমার ছেলে সিলিং ফ্যানে ঝুলছে। আমরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার এই আত্মহত্যার জন্য সরাসরি মুসকানকে দায়ী করে তার বিচারের দাবি জানিয়েছে।

খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

  • সর্বশেষ