শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বিভিন্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-ফেস্টুন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সংগঠনটির সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ফেস্টুন ও পোস্টার লাগানো হয়। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসীর নজরে আসে এসব ফেস্টুন। পোস্টারগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিদ্রুপমূলক মন্তব্য এবং স্বৈরশাসক শেখ হাসিনা ফিরে আসবেন—এমন বার্তা প্রচার করা হয়। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রান্ত সিদ্দিকীর ফেসবুক আইডিতেও আপলোড করা হয়। সেখানে তিনি লিখেন— “ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ।”

স্থানীয় সূত্র জানায়, বোয়ালমারী বাজার, ডাকবাংলা মোড়, কৃষি ব্যাংক, জর্জ একাডেমি, মহিলা কলেজ মোড়, বাস টার্মিনালসহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এসব ফেস্টুন লাগানো হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোয়ালমারী উপজেলা বিএনপি প্রস্তুতি মূলক কমিটির সদস্য রোকনুজ্জামান বকুল বলেন, “আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা, গুম-খুন ও নানা হয়রানির মাধ্যমে দমন করেছে। সেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে নেমেছে। টেন্ডারবাজি, চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে থাকা এই সংগঠনের সাহস হলো কিভাবে?”

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তারা রাতের আঁধারে ফেস্টুন লাগাতে পারে। তবে আমরা সজাগ রয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিকে কড়া নজর রাখা হচ্ছে, পাওয়া মাত্রই আটক করা হবে।”

  • সর্বশেষ