শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:৫২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা  ফুটপাত দখল উচ্ছেদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শুরু হয় মেডিকেল কলেজের মূল ফটক থেকে হাসপাতালের প্রবেশপথ পর্যন্ত সড়কের দুইপাশে। এসময় ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল সরিয়ে দেওয়া হয় এবং দোকানপাটগুলোর ছাউনি ভেঙে ফেলা হয়। একইসঙ্গে দীর্ঘদিন ধরে সেখানে গড়ে ওঠা অবৈধ সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এমনকি এসময় ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সও ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, যাতে সামনে আর কোনো পার্কিং বা দোকান বসতে না পারে। এজন্য হাসপাতালের গেইট সংলগ্ন ফুটপাতে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট ও আশেপাশের এলাকায় অবৈধ দোকানপাট বসানো হচ্ছিল। পাশাপাশি গড়ে উঠেছিল সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। এর ফলে রোগী ও স্বজনদের যাতায়াত ব্যাহত হচ্ছিল এবং প্রায়ই যানজট তৈরি হতো। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা এই অভিযান পরিচালনা করেছি। রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। যারা ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ অভিযানের ফলে হাসপাতাল এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটায় রোগী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, নিয়মিত তদারকি হলে এই এলাকায় আর অবৈধ দোকানপাট বা স্ট্যান্ড গড়ে উঠতে পারবে না।

  • সর্বশেষ