শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটায় ১৮ বছর বয়সী এক নববধূ বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্বামীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলামের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতে নববধূর বাবার বাড়ির গ্রাম থেকে সাতজন আটক হন। আজ শনিবার বিকেলে তাঁদের সাঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাহাদ আল আসাদ জানান, গতকাল বেলা ২টার দিকে ভুক্তভোগী হাসপাতালে আসেন। সঙ্গে আরও দুই নারী ছিলেন। এখানে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

Advertisement

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাঘাটার এক ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জের বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয়। গত বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেনমোহর ধার্য করে পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর স্বামী ওই তরুণীকে নিয়ে বাড়িতে যান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বুধবার শেষ রাতে বরপক্ষ বিদায় নেয়। পরদিন বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হন মেয়েটি। গতকাল দুপুরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ সাতজন আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কী, তা তদন্ত শেষে জানা যাবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। পরবর্তীকালে প্রকৃত অপরাধীদের পরিচয় জানানো হবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ