শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইফতেখার আলম বিশাল, ​রাজশাহী জেলা প্রতিনিধি: ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ হামলার নিন্দা জানিয়ে শনিবার (৩০ আগস্ট) তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।

​সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

​বিক্ষোভকালে শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। তাদের স্লোগান ছিল, ‘চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই’, ‘জুলাই যুদ্ধ আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’ ইত্যাদি।

​শিক্ষার্থীরা অভিযোগ করেন, "যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে।" তারা আরও বলেন, হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা এবং বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি, "যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করেছে, তাদের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করা দরকার", এমন মন্তব্যও করেন তারা।

​উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ