শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে, সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মেঘনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, তিনি আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসন, ত্যাগী নেতাদের উপেক্ষা, কমিটি বাণিজ্য এবং বালুমহাল দখলের মাধ্যমে দলকে দুর্বল করছেন।

স্থানীয় নেতাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে সেলিম ভূঁইয়া ‘নিজস্ব বলয়’ গড়ে তোলেন। তারা বলেন, দীর্ঘদিন দলের জন্য জেল-জুলুম সহ্য করা নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের পদ দিয়েছেন তিনি।

মেঘনা বিএনপির দুটি গ্রুপের দ্বন্দ্ব চরম পর্যায়ে। একটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিউদ্দীন লন্ডনী। এই দুই দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে প্রকাশ্যে সংঘর্ষ জড়িত হওয়ার খবর এখন অতীত।

মেঘনার সাবেক আহ্বায়ক রমীজউদ্দিন লন্ডনী বলেন, “তিনি কমিটি দিয়ে বাণিজ্য করেছেন। যারা ১৫ বছর দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দিয়েছেন। এমনকি বালুমহাল বন্ধ করার পরও আওয়ামী লীগপন্থীদের সঙ্গে ভাগাভাগি করে তা পুনরায় চালু করেছেন।”

ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মিয়া বলেন, “সেলিম ভূঁইয়া দলের ত্যাগীদের অবহেলা করে হাইব্রিড নেতাদের পদ দিচ্ছেন। তিনি দলের ক্ষতি করছেন।”

অভিযোগ রয়েছে, মেঘনার চালিভাঙ্গা ইউনিয়নের বালুমহাল থেকে প্রতিদিন  লাখ টাকা আয় করছেন তিনি। স্থানীয়দের দাবি, এতে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে।

এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে তার ব্যবহৃত  ০১৭৩৯০০৫২৪৮ একটি নম্বরে একাধিক বার কল করা হলে তিনি রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

তবে স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন আরও তীব্র হতে পারে।

এদিকে নতুন করে পুনরায় নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে দাউদকান্দি-মেঘনা(কুমিল্লা-১) আসনের খসড়া হওয়াতে স্বাগত জানিয়েছে দাউদকান্দি -তিতাসের রাজনৈতিক নেতা,সুশীল সমাজ ও গণমান্য ব্যক্তিরা। 

  • সর্বশেষ