শিরোনাম
◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায়

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মরিচ ক্ষেত থেকে নারীর বিবস্ত্র লাশ

তপু সরকার হারুন : শেরপুরে নিখোঁজের দুদিন পর নারীর বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার । ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচ ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত খালেদা পার্শ্ববর্তী কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশে একটি মরিচ খেতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি শেষে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা লাশটি খালেদা বেগমের বলে শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

  • সর্বশেষ