শিরোনাম
◈ গার্মেন্টস কারখানা বন্ধ ও উৎপাদনে বাধা দিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ত্রয়োদশ সংসদে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান, উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পোশাকশ্রমিকদের আন্দোলনের সঙ্গে ডিসেম্বরের রাজনৈতিক যোগসূত্র নেই: তথ্য উপদেষ্টা ◈ তাহসিফ সাউরি, তার বান্ধবী দিশা ও বন্ধু দীপ উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা যা ঘটেছিল দেখুন ভিডিও ◈ জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্দেশ নিয়ে যা সত্য তা অবশ্যই আমি আপনাদের জানাব: মেজর (অব.) আখতারুজ্জামান ◈ ঘন কুয়াশায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট, চালকদের সতর্কতা জারি ◈ আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা ◈ আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচ পাম্প: প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত ◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১২:২২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ, পুলিশের ৬ সদস্য আহত

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় প্রাইভেটকারচাপায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকরা। তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় শ্রমিক নিহত হয়। এর কিছু সময় পর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।

আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ছুঁড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে শ্রমিকরা পুলিশ ও গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতের পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

আন্দোলনরত শ্রমিক, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ইফতারের জন্য দেড় ঘণ্টা সময় ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে ইফতার সেরে কারখানায় আসার সময় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডে কাজে যোগ দিতে কারখানার সামনের মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় ওই কারখানার হেলপার সাবিনা ঘটনাস্থলে নিহত হন।

শ্রমিক নিহত হওয়ার ঘটনা কারখানার কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে কয়েকটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।

পরে সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ইফতারের পরপর শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। শ্রমিকদের সঙ্গে বহিরাগত কিছু লোক শ্রমিকদের মহাসড়ক না ছাড়তে নির্দেশনা প্রদান করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশ ও মহাসড়কের গাড়িগুলো লক্ষ করে ইট পাটকেল ছোড়ে। এতে পুলিশের এএসআইসহ ছয়জন আহত হন। এর মধ্যে চার পুলিশ সদস্যের অবস্থা গুরুতর।

তিনি বলেন, পরে টিয়ারসেল ছুঁড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

 

  • সর্বশেষ