শিরোনাম
◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজ বন্ধ করতে শ্রমিকদের পিটিয়েছে যুবদল নেতা

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজের ঠিকাদার থেকে চাঁদা না পেয়ে ৬ শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে। প্রথমে সম্রাটের পাঠানোর ২০-৩০ জন লোক এসে কাজে বাধা দেয়। এরপরও কাজ চলমান থাকায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি শ্রমিকদের পিটিয়ে আহত করে বলে জানায় ভূক্তভোগীরা।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন কাসেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দার ও ৩ জন ভেক্যু চালক।  

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মজুচৌধুরীর হাটে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ হাতে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত ১০.০৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একইসঙ্গে বাঁধ এলাকার ২ কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্ড সন্স কাজটি করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাঁধের উচ্চতা সাড়ে ৭ মিটার ও উপরিভাগের প্রস্থ ৬ মিটার হবে। এছাড়া প্রায় ২ কোটি টাকা ব্যয় হবে স্লুইসগেট নির্মাণে। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শ্রমিক কাশেম সর্দার বলেন, শুক্রবার ৩-৪ জন লোক এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। তারা কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে বলেছে। শনিবার সকালে কাজ শুরু করার পর লোকজন এসে কাজে বাঁধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি আমাদেরকে পিটিয়ে আহত করে। তার আমাদেরকে এমপি-মন্ত্রী দেখায়।  

ঠিকাদারী প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশিদ বলেন, বেড়িবাঁধ সংস্কার কাজে কয়েক দফা বাঁধাগ্রস্ত হয়েছি। আনোয়ার সম্রাট চাঁদা চেয়েছে। তা না দেওয়ায় কাজে বাঁধা দিয়ে আমার শ্রমিকদের মারধর করেছে। শুধু বলে টাকা দিতে, কত টাকা তাও বলেনি।

আনোয়ার সম্রাট বলেন, আমি ব্যবসা করি। আমি বেঁড়িবাধের কাজ বন্ধ করিনি। শ্রমিকদের মারধরের ঘটনায় আমি কিংবা আমার কোন লোক জড়িত নয়। আমি ঘটনাস্থল যাইনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি বাহিরে আছি। থানায় গেলে জানতে পারবো কেউ কোন অভিযোগ দিয়েছে কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়