শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ নামের নিষিদ্ধ দলটি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা করেছে : শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, 'ছাত্রলীগ নামের সন্ত্রাসী নিষিদ্ধ দলটি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা করেছে।দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলছে।'

বুধবার (০৫ ফ্রেরুয়ারী) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, 'আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। একটি নতুন বাংলাদেশ গড়তে যারা আত্মাহুতি দিয়েছে তাদের স্বরণ রেখে বলছি, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে উন্নত শিক্ষাবান্ধব বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো।

সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদুর রহমান লাভলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমূখ।

  • সর্বশেষ