শিরোনাম
◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিপিস ফুলকপি ৫ টাকা, মুলার কেজি ২ টাকা!

সরবরাহ বাড়ায় বগুড়ার মহাস্থান সবজির মোকামে সব রকম সবজির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। শীতকালীন সবজি পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজির মধ্যে। সবজির অব্যাহত দাম কমায় বিপাকে পড়েছেন কৃষকেরা। তাদের দাবি, উৎপাদিত সবজি বিক্রি করে উৎপাদন খরচের টাকাও উঠাতে পারছেন না।

সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই ক্ষেত থেকে টাটকা সবজি নিয়ে আসছেন কৃষকরা। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ঘন কুয়াশার মাঝেই সরগরম এ পাইকারি বাজার।

 হরেক রকম শীতকালীন সবজিতে ভরপুর বাজার। সরবরাহ বাড়ায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার নিচে। আলুর কেজি ২৫, শিম ১০, বেগুন-করলা ২৫ এবং টমেটো পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। সবচেয়ে কম ২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মুলা।
 
আর ফুলকপির প্রতিপিস মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিপিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ টাকায়। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ১২ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
 
 কৃষকরা বলছেন, বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচও উঠছে না। তবে উৎপাদন খরচ না উঠলেও জমিতে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষায় সবজি কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
 
এদিকে সবজির দাম কমায় কৃষকের পাশাপাশি বিপাকে আড়তদাররাও। তারা বলেন, সবজির সরবরাহ বাড়ায় কমে গেছে দাম। এতে লাভ ওঠানো মুশকিল হয়ে পড়ছে।
 
উল্লেখ্য, জেলায় এবার ১২ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়