শিরোনাম
◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অপহরণ করতে এসে জনতার হাতে অস্ত্রসহ আটক

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টার সময় দেশীয় তৈরি বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৯ নং ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (৪৫)। 

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা মরিচ্যাঘোনাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বশির আহমেদ বলেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) হ্নীলা ইউনিয়নের পানখালি এলাকায় মুলা ক্ষেতে কাজ করার সময় আবুল হাশেম (৬০) নামে কৃষককে পাহাড়ি ডাকাতদল অপহরণ করে। অপহৃত ওই কৃষককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর বুধবার বেলা ১১টার দিকে আবারও একই ডাকাত দলের সদস্যরা পাহাড় থেকে নেমে এসে হ্নীলা মরিচ্যাঘোনা পানের বরজ ও মুলা ক্ষেতে কাজে থাকা কৃষকদের অপহরণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘেরাও করে অস্ত্রসহ জাকির হোসেনকে আটক করে। তার সঙ্গে আসা অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে পাহাড়ে ঢুকে যায়।এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জনতার হাতে আটক হওয়া ডাকাত জাকির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ