শিরোনাম
◈ মেসি নন, বিশ্বকাপের গোল্ডেন বল রদ্রির হাতে ◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৫৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু

মেট্রোরেল

জাফর খান: বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও রুটে সবকটি স্টেশন চালু করেছে পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিমটিসিএল)।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খুলে দেওয়া হলে সাড়ে ৮টার পর থেকে স্টেশনে ট্রেন থামতে শুরু করে। আজকে খুলে দেওয়া  স্টেশন ৯টি হলো উত্তরা উত্তর (দিয়াবাড়ী),উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। ঢাকা পোস্ট/ কালবেলা

এতে করে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটে সবগুলো স্টেশন চালু হলো।  পরবর্তীতে  আগারগাঁও থেকে মতিঝিল ও কমলাপুর রুটে এটি  পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ।  

উল্লেখ্য, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। আর এই প্রকল্পের মূল ব্যয় ছিলো ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ যোগ হওয়ায় ব্যয় বেড়ে হয়েছিল ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। ফলে মোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করার পর  ২৯ ডিসেম্বর থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নতুন স্টেশনগুলো চালুর আগে শুধুমাত্র উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো মেট্রোরেল। পরে পর্যায়ক্রমে ২৫ জানুয়ারি মেট্রোরেলর পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ চালু করে দেওয়া হয়েছিল।

শুরুতে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও গত ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালনা শুরু করে। এদিকে আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে বলে জনাইয়েছে কর্তৃপক্ষ।

এদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২০ টাকা ও ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের ভাড়ার হার যথাক্রমে ৪০ টাকা ও ২০ টাকা।

জেকে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়