শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৯:২৯ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ দফা দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকাল থেকে পরিবহন ধর্মঘট

অনির্দিষ্টকালের জন্য সকাল থেকে পরিবহন ধর্মঘট

সঞ্চয় বিশ্বাস: হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধাসহ ৯ দফা দাবিতে জেলাজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সময়টিভি, আরটিভি

রোববার (১৮ মার্চ) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সংগঠনটি।

ধর্মঘট আহ্বানকারীরা জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে অন্তত ৪০টি প্রাইভেট অ্যাম্বুলেন্স রোগীদের আনা নেয়া করে আসছে। সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে জরুরি সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করে আসছে অ্যাম্বুলেন্স চালক-মালিক সমিতি। 

এর পরে শনিবার (১৮ মার্চ) রাতে জরুরি সভা করে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, হাসপাতালের যেখানে সেখানে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ফলে যানজটের সৃষ্টি হয়। আশঙ্কাজনক অনেক রোগী নিয়ে যানবাহন যথাসময়ে জরুরি বিভাগে আসতে পারে না। পাশাপাশি চালকরা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। এ জন্য হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকেই তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছে।

সভা শেষে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সজিব আলী বলেন, রোববার (১৯ মার্চ) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়