শিরোনাম
◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা ◈ আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে ◈ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা (ভিডিও ) ◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০১:৪৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম কার্ডে বিশুদ্ধ পানি সেবা ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড ফর কোর্পোরেট এক্সেলেন্স পেয়েছে ড্রিংকওয়েল

ঢাকা ওয়াসা

সুজিৎ নন্দী: স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকান্ডের প্রশংসা করতে হয়। পাশাপাশি ড্রিংকওয়েল এর মাধ্যমে সাধারণ মানুষ নিন্ম আয়ের জনগৌষ্ঠী সহ সবার জন্য এটিএম বুথ এর মাধ্যমে স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সেই সাথে বর্তমান সরকার মানুষের বৈধ সকল অধিকার পূরণে অঙ্গীকারাবদ্ধ বলেও স্থানীয় সরকার মন্ত্রী জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে ইউএস এম্বাসেডর পিটার হাস ক্লাইমেট রিসাাইলেন্স ক্যাটাগরিতে ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড ফর কোর্পোরেট এক্সেলেন্স ২০২২’ প্রাপ্তিতে ড্রিংকওয়েলকে অভিনন্দন জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটা দেখে খুবই আনন্দিত যে ইউএস ইনভেস্টমেন্ট ও ইউএস বিজনেজ ও ইনোভেশন সারা পৃথিবীব্যপী বিস্তার লাভ করছে এবং তা মানুষের জীবন মান উন্নতিতে অবদান রাখছে।  

রোববার ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড ফর কোর্পোরেট এক্সেলেন্স হ্যান্ডওভার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম একথা বলেন। বাংলাদেশস্থ ইউএস এম্বেসীর রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি মি. পিটার হাস ও স্থানীয় সরকার বিভাগ সচিব মুহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসা পানি সরবরাহ ব্যবস্থাপনায় বর্তমানে প্রভূত উন্নতি সাধন করেছে, যা তাকে সাউথ এশিয়ার মধ্যে বেস্ট ওয়াটার ইউটিলিটি হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। ড্রিংকওয়েল কর্তৃক ওয়াটার এটিএম সেবা এবং আজকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তি সেই উন্নতির অন্যতম মাইলফলক।    

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও এ্যান্ড এম) এ.কে.এম শহিদউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ড্রিংকওয়েল এর সিইও মিনহাজ চৌধুরী, স্থানীয় সরকার সচিব মুহাম্মদ ইব্রাহিম ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান। অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী ও ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নিশাদ মজুমদার। অনুষ্ঠানে ভিডিও প্রেজেনটেশনের মাধ্যমে ড্রিংকওয়েল এর কার্যক্রম তুলে ধরা হয়।

এসএন/এএ

  • সর্বশেষ