শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিমোট কন্ট্রোল খেলনার চালানে মিলল কোটি টাকার অবৈধ ড্রোন, কাস্টমসে জব্দ

খেলনা আমদানির আড়ালে অবৈধভাবে নিয়ে আসা প্রায় এক কোটি টাকার ড্রোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।  বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর আইসিডি কাস্টমসের কঠোর পদক্ষেপে এই বিশাল চালানটি ধরা পড়ে।

চকবাজারের ‘মিম কালেকশন’ নামের একটি প্রতিষ্ঠান রিমোট কন্ট্রোল খেলনা আমদানির কথা বলে এই চালানটি আনে। কিন্তু কাস্টমস কমিশনারের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর চালানটি পরীক্ষা করা হয়। 

তখনই বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, খেলনার আড়ালে ঘোষণা ছাড়াই আনা হয়েছে প্রায় ৬৫৬ কেজি ওজনের ১৯৮০ পিস অবৈধ ড্রোন, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

এই চালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা ড্রোনগুলোর উড্ডয়ন ক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপপত্র যাচাই করে নিয়মানুযায়ী রাজস্ব ও জরিমানা আদায় করা হবে।

এ বিষয়ে কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী দেশের সুরক্ষায় এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস সবসময় কঠোর ভূমিকা পালন করছে।

  • সর্বশেষ