শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২২, ০১:১০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২২, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শারজায় বিমানের অফিসের উদ্বোধন

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতের শারজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৬ জানুয়ারি ২০২২ থেকে আমিরাতের শারজাহ-চট্টগ্রাম-ঢাকা এবং পরবর্তীতে সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু হওয়ার পর এবার শারজায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস উদ্বোধন করা হয়।

[৩] শুক্রবার (২৫ মার্চ) শুক্রবার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল রোলা বাংলা বাজারে জনতা ব্যাংকের বিপরীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

[৪] এসময় উপস্থিত ছিলেন দেশটির বাণিজ্য নগরী দুবাই ও উত্তর আমিরাতের বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, আবুধাবির রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন, জনতা ব্যাংকের ম্যানেজার শওকত আকবর ভূইয়া, শারজাহ
এয়ারপোর্টের বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার জাকির, সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিমানের দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তারা।

  • সর্বশেষ