শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:২০ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উষ্ণ মরুতে স্বামীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: স্বামীসহ ওমরাহ পালন করতে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারকে নিয়েই ওমরাহ করবেন বলে বিয়ের পরই জানিয়েছেন এই নায়িকা।

বুধবার (২৪ নভেম্বর) মাহিয়া মাহি নিজেই ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি জানান। সামাজিক মাধ্যম ফেসবুকে তার স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে এমন একটি পোস্ট করে এ খবর জানিয়েছিলেন তিনি।

এবার মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ধরা দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। মাহির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। যেখানে কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন মাহি। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা। ক্যাপশনে লেখেন, শুকুর আলহামদুলিল্লাহ। সঙ্গে চারটি লাল রঙের চারটি লাভ ইমোজি।

মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকালের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালী প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখলেন এই জুটি।

সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগের পোস্টে মাহি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন তিনি। চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।

 

এদিকে বর্তমানে ‘ড্রাইভার’ নামে ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। এছাড়াও ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করেছেন। আরও হাফ ডজনের বেশি সিনেমার কাজ রয়েছে তার হাতে।

  • সর্বশেষ