শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটালাইজেশনের পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে ক্যাবল অপারেটরদের সহযোগিতা করতে হবে

সুজিৎ নন্দী: [২] মানববন্ধনে বেস্ট টিভি ক্যাবল নেটওয়ার্কের নেতৃবৃন্দ বলেছেন, ক্যাবল টিভি খাতকে ডিজিটাল করার পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিজিটালাইজেশনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সরকারকে ক্যাবল অপারেটরদের সহযোগিতা করতে হবে।

[৩] নেতৃবৃন্দ বলেন, সেট টপ বক্সের ন্যায্য ক্রয় মূল্য নির্ধারণ, অপারেটরদের চাহিদা অনুযায়ী সেট টপ বক্স পাওয়ার নিশ্চয়তা প্রদান, ক্যাবল টিভি খাতকে শিল্প ঘোষণা, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা ছাড়াও ডিটিএইচ-কে ডিস লাইনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে।

[৪] ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘ঢাকা মহানগর ক্যাবল টিভি ফিড অপারেটরস’। উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা ছাড়াও পাঁচটি দাবি বাস্তবায়নের কথা জানিয়েছে সংগঠনটি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান।

[৫] মানববন্ধনে বেস্ট টিভি ক্যাবল নেটওয়ার্কের আহ্বায়ক নুরুল আমিন চৌধুরী বলেন, আমরা ক্যাবল টিভি আইন ২০০৬ অনুসারে- ফিড অপারেটর হিসাবে পরিচিত। সরকার ভিশন-২০২১ পরিকল্পনার আওতায় ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন করেছে। সরকারের এই পরিকল্পনার আওতায় ক্যাবল টিভি খাতকে ডিজিটাল করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা সরকারের প্রধান লক্ষ্য।

[৬] মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সেলিম আল মাহবুব রাজু, গ্যালাক্সি ক্যাবল নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়