শিরোনাম
◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িতদের দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে: মন্ত্রিসভা

খালিদ আহমেদ ও জেরিন আহমেদ: [২] পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে (ডিপোজিট)। ইভ্যালিসহ ই-কমার্স ব্যবসায় জড়িত কিছুসংখ্যক প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে আলোচনার মধ্যেই সরকার এমন সিদ্ধান্ত নিল।

[৩] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

[৪] মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে আগামী দুই মাসের মধ্যে একটি কর্মসূচি করে যারা যারা ই-কমার্স ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের সবাইকে নিবন্ধন করতে হবে। দুই মাসের মধ্যে এই নিবন্ধন করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে একটি ডিপোজিট রাখতে হবে, যাতে ‘কোনো কিছু হলে’ সেই ডিপোজিট থেকে দেওয়া যায়।

[৫] এ ছাড়া গোয়েন্দা ও যারা এসব তদারক করে, তাদেরও যাচাই করে দেখতে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

[৬] পাশাপাশি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বাইরে লেনদেন না করতে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মানুষকে বোঝানো হবে, যদি কেউ লেনদেন করেন, তা নিজ দায়িত্বে করতে হবে, সেটার দায়িত্ব সরকার নেবে না।

[৭] মন্ত্রিসভার বৈঠকে টাঙ্গাইলের আতিয়া বন (সংরক্ষণ), আইনের খসড়া ও কপিরাইট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ওষুধ আইনের খসড়া উপস্থাপনের পর আলোচনা করা হলেও সেটি নীতিগত অনুমোদন দেওয়া হয়নি। এটি আরও পর্যালোচনা করতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ