শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি অর্থনীতিতে সুবাতাস

রাশিদ রিয়াজ : কোভিড মহামারীর পর এই প্রথম সৌদি আরবের অর্থনীতিতে প্রবৃদ্ধি ইতিবাচক হয়ে ওঠার লক্ষণ সুস্পষ্ট হয়ে উঠছে। তেল বহির্ভুত খাত ও তেল খাতের প্রবৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে ইতিবাচক হয়ে ওঠার পর রিয়েল এস্টেট মার্কেট, পাইকারি ও খুচরা বাজার, উৎপাদনশীল খাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠার লক্ষণ দেখা দিয়েছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়া ছাড়াও রফতানি আয় বৃদ্ধি পাচ্ছে সৌদি আরবের। ফোকাস ইকোনমিক্সের পেনালিস্টরা বলছে এবছর সৌদি আরবের জিডিপি ২.৪ শতাংশ বাড়তে পারে। আগামী বছর তা বাড়তে পারে ৪.৬ শতাংশ হারে। এভাবে চলতে থাকলে আগামী বছর সৌদি আরবের জিডিপির আকার ৮২০ ও পরের বছর তা সাড়ে ৮শ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আরব নিউজ

এদিকে প্রযুক্তি বিনিয়োগে সৌদি আরব বিশে^ নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। ফাইভ হান্ড্রেড গ্লোবাল যা পূর্বে ফাইভ স্টার্টআপস নামে পরিচিত ছিল, এর সিইও ক্রিস্টিয়ানি সাই বলেন এ বছরটি সৌদি আরবের জন্যে রেকর্ড কারণ স্টার্টআপস ও ভেঞ্চার তহবিলের বিবেচনা ছাড়াও বিভিন্ন জরুরি স্টেকহোল্ডারদের তহবিল যোগানের দিক থেকে দেশটি বিশ^মানের নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নে সৌদি আরব অনেক এগিয়ে গেছে বিশেষ করে ফিনান্সিয়াল টেকনোলজি, ই-কমার্স ও ই-হেলথ খাতে অসাধারণ সফলতা পেয়েছে দেশটি। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ভিত্তিক ফাইভ হান্ড্রেড গ্লোবাল ২০১২ সালে প্রথম সৌদি আরবে বিনিয়োগ করে। ফাইভ হান্ড্রেড গ্লোবাল গতবছর মধ্যপ্রাচ্য অঞ্চলের সদর দপ্তর খোলে রিয়াদে। ক্রিস্টিয়ানি বলেন সৌদি আরবে স্থানীয় পর্যায়ে বেশ তরুণ অথচ মেধাবী উদ্যোক্তার খোঁজ মিলছে। গত ১০ বছরে যে মূলধন নিয়ে সংকট ছিল সে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে সৌদি আরবে। ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি হওয়ায় বাজারে মূলধনের যোগান ঘটছে সহজেই। মধ্যপ্রাচ্যে সৌদিকে প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য হাব হয়ে উঠতে দেখে আমরা বেশ উত্তেজিত। প্রযুক্তিখাতে নতুন উদ্ভাবনী প্রচেষ্টা বেশ লক্ষ্যণীয়।

এদিকে সৌদি শেয়ার বাজারে মূল্য সূচক গত চারমাসের মধ্যে শীর্ষে অবস্থান করছে। তাদাউল অল ইনডেক্স গত সপ্তাহে লেনদেন শেষে বৃদ্ধি পায় ১১২.১১ পয়েন্ট। ওই দিন লেনদেন শেষে বাজার সূচক দাঁড়ায় ১১ হাজার ৪৯৫.৬ পয়েন্টে। যা ২০১৮ সালের ১৫ জানুয়ারির পর সর্বোচ্চ। বাজার মূলধন পৌঁছেছে ৬.৭ বিলিয়ন সৌদি রিয়াল। আল-রাজি ব্যাংক, টাসনি ও সাবিক কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ বছর সৌদি শেয়ার বাজারে আরো ৩০টি নতুন কোম্পানি যোগ দিচ্ছে বলে জানান ক্যাপিটাল মার্কেটস অথোরিটির চেয়ারম্যান। গত সপ্তাহে ৫টি কোম্পানি শেয়ার বাজারে লেনদেন শুরু করে। আর্থিক রেটিং সংস্থা মুডি বলছে প্রাক বাজেট নিয়ে সৌদি সরকারের পরিকল্পনা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। আর্থিক ভারসাম্যমূলক বেশ কিছু উদ্যোগ নিতে সমর্থ হয়েছে সৌদি সরকার। মুডির ভাইস প্রেসিডেন্ট ও বিশ্লেষক আলেক্সান্ডার পারজেসি বলেন রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। এ্যারাবিয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বেকারত্ব হ্রাসের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করায় এ বছর প্রায় একদশকের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দেশটির পরিসংখ্যান বিভাগের সাধারণ কর্তৃপক্ষ বা জিএএসটিএটি জানায়, ২০২১ সালে সৌদি আরবের ১৫ বয়সের বেশি বয়সী নারী এবং পুরুষের বেকারত্বের হার ১১.৩ শতাংশ হ্রাস পেয়েছে। যা গত ৫ বছরে সর্বনিম্ন। বৃহস্পতিবার, সৌদি আরবের বিনোদন বিভাগের সাধারণ কর্তৃপক্ষ নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করেন। এবং তা সফল হলে প্রায় ১ লাখ তরুণ বিনোদন বিভাগে কাজ করার সুযোগ পাবে। কোভিড মহামারীতে লকডাউনের ফলে সৌদি আরবে বেকারত্বের হার গত বছর ১৫.৪ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া সৌদি আরব ও মিসর বিদ্যুৎ সরবরাহে নিজেদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর করেছে। পিক আওয়ারে দুটি দেশের মধ্যে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আদান প্রদান হবে।

  • সর্বশেষ