শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে: ওবায়দুল কাদের

আব্দুল্লাহ মামুন: [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

[৩] সরকারের বিরুদ্ধে বিএনপি’র অভিযোগ কল্পিত এবং বরাবরের মত চর্বিত চর্বন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপি’র রোজ নামচায় পরিণত হয়েছে'।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেনো দিবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।

[৫] বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেপ্তার করলেই সরকারের দোষ। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোনো ধরনের অভিযোগ? তাহলে কী দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?

[৬] সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।

[৭] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।‘ সরকারের আচরণ এদেশ স্বাধীন রাষ্ট্র নয়,মগের মুল্লুক’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিলো, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিলো, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো-তখন কি মগের মুল্লুক মনে হয়নি? আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো উল্লেখ করে তিনি বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কী কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?

[৮] ওবায়দুল কাদের বলেন, বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিলো। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেয়া হবে-এ প্রত্যয় নিয়ে তো বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিলো জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিলো বিএনপিই। যাদের রাজনীতি জনগণ নির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদেরকে কে সম্মান করবে?

[৯] তিনি বলেন, জনগণ যাদের ওপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে আর বিএনপি এখন সেটাই করছে।

[১০] ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল। নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।

  • সর্বশেষ