শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে'  ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ গতকাল (সোমবার) গভীর রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী ও আড়পাঙ্গাশিয়া থেকে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। আজ (মঙ্গলবার) দুপুরে গ্রেফতারকৃত কারবারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

[৩] আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত অনুমান ১১টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালু মৃধার বাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী থানার এসআই দাদন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ তুষার (২০), মোঃ শাহিন (২০) ও মোঃ সজিব আকনকে (২৫) আটক করে। এসময় তাদের শরীর তল্লাশী করে ২০ গ্রাম গাঁজাসহ উদ্ধার পূূর্বক গ্রেফতার করা হয়।

[৪] অপরদিকে একই দিন রাত অনুমান ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে¦ আমতলী থানার এসআই আঃ মান্নান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা বাজারের একটি সেলুনের সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক কারবারী মোঃ মহিবুল্লাহ দোলন মীরকে (২০) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ৫পিচ গোলাপি রংয়ের ইয়াবা বড়িসহ গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে।

[৫] গ্রেফতারকৃত কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরের পরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

[৬] আমতলী থানার পরির্দশক (ওসি) মো.শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ