শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে আটকে পড়া প্রবাসীরা শীঘ্রই আমিরাতে ফিরতে পারবে, বললেন কনসাল জেনারেল

ওবায়দুল হক মানিক; আমিরাত: [২] দেশে আটকা পড়া প্রবাসীরা শীঘ্রই আমিরাতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দুবাই কনস্যুলেটের নব-নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

[৩] বৃহস্পতিবার (৫ আগস্ট) নব - নিযুক্ত কনসাল জেনারেল ব্যক্তিগত পঞ্চম কর্মদিবসে আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

[৪] তিনি শুরুতে নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমিরাত প্রবাসীদের সার্থের পূর্ণ সংরক্ষণ ও আইনানুগ সাহায্যের জন্য পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করে আমাকে এখানে পাঠিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আমি আমার দায়িত্ব যথাযথ পালন করবো বলে আশাবাদী। যখনই কনস্যুলেট সেবায় কোন ত্রুটি দেখা যাবে সংবাদকর্মীরা আমাদের নজরে আনলে সংশোধন করা হবে।"

[৫] এসময় গণমাধ্যম কর্মীরা নব - নিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রশ্ন করেন।

[৬] দেশে আটকা পড়া প্রবাসীদের ফেরানোর জন্য কূটনীতিক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে কনস্যুলেট জেনারেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। দেশে যারা আটকা পড়েছেন তাদের নিজ কর্মস্থলে ফেরাতে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। খুব শীঘ্রই তাঁরা আমিরাতে ফিরতে পারবেন।

[৭] যথাযথ সময়ে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট তথ্যাদি পেতে কনস্যুলেটের কার্যালয়ে মিডিয়া উইং চালুর ব্যাপারে জানতে চাইলে কনস্যুলেট জেনারেল বলেন, দ্রুত সময়ের মধ্যে মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে।

[৮] প্রবাসীরা কনস্যুলেটের হট লাইনে কল দিয়ে যথাসময়ে জাবাব না পাওয়ার অভিযোগ করলে তিনি বলেন, 'কল সেন্টার চালুর ব্যাপারে কনস্যুলেট কাজ করছে। প্রবাসীদের সেবা দিতে সব রকমের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।'

[৯] পাসপোর্টের ধীরগতির বিষয়ে তিনি বলেন, ডিজিটাল সার্ভারে সাময়িক সমস্যা হওয়ায় এমনটা হচ্ছে তবে তা সমাধান হয়ে যাবে।

[১০] উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, লেবার কাউন্সিলার ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, এইচওসি প্রবাস লামারং, প্রথম সচিব কালচারাল এন্ড ট্যুরিজম, মোজাফফর আহমদ দ্বিতীয় সচিব প্রমুখ।

  • সর্বশেষ