শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার

নুর উদ্দিন: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় মো. আমজাদ হোসেন মাসুদ (৩৩) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

[৩] সোমবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পিবিআই পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান।

[৪] গ্রেফতার মো. আমজাদ হোসেন মাসুদ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তু মিয়াজির বাড়ির মো. মফিজ উল্যাহর ছেলে।

[৫] পিবিআই পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের চর ফকিরা ইউনিয়নের চরকালী মোল্লার দোকান এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার মাসুদকে কোম্পানীগঞ্জ থানায়গত ২৩ ফেব্রুয়ারি দায়ের করা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হয়। নোয়াখালী ২ নম্বর আমলী আদালতের বিচারক মো. এমদাদ তাকে কারাগারে প্রেরণ করেন।

[৬] উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ববাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

[৭] এতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।পরে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদেরবিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়