শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু প্রকল্পের জন্য প্রধান উপদেষ্টা যথেষ্ট আন্তরিক: রাজবাড়ীতে মনির হায়দার 

সৈকত শতদল, জেলা প্রতিনিধি রাজবাড়ী: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যথেষ্ট আন্তরিক আছেন। 

শনিবার দুপুরে রাজবাড়ীর নান্নু টাওয়ার এন্ড কনভেনসন সেন্টারে পদ্মা ব্যারেজ, ২য় পদ্মা সেতু ও আলোকিত রাজবাড়ী গড়ায় প্রত্যয়ে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

মনির হায়দার বলেন, আগামীর যুদ্ধ হবে পানি নিয়ে। পানি রাষ্ট্রীয় সম্পদ ও সম্ভবনার বিষয় হবে। তিনি বলেন, এত বড় একটি প্রকল্প  হতে অনেক সময় প্রয়োজন হবে।

সেমিনারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পদ্মা ব্যারেজ ও ২ য় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন প্রয়োজনে খুব দ্রুত লং মার্চ টু হাবাসপুর দেওয়া হবে।

পদ্মা ব্যারেজ, ২য় পদ্মা সেতু ও আলোকিত রাজবাড়ী গড়ায় প্রত্যয়ে অনুষ্ঠিত  সেমিনারে উপস্থিত অবসরপ্রাপ্ত লেফচেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত গোলাম মনীহ, পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির মহা সচিব ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মোঃ হাফিজুল হক, প্রধান সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেন জালাল, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহা পরিচালক মোঃ মাহফুজুর রহমা বক্তৃতা করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু এই অঞ্চলের মানুষের প্রানের দাবি। পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু হলে এই অঞ্চলের ২৬ টি জেলার মানুষের জীবনমান উন্নয়ন হবে। মিল কলকারখানা গড়ে উঠবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। 

আমরা ঢাকা সেমিনার করেছি। রাজবাড়ীতে সেমিনার করা হলো। সারা দেশের মানুষের চাওয়া পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ। 

  • সর্বশেষ